Skip to content
SW Taja Bazar

Frequently Asked Questions

অর্ডার

পছন্দের পণ্যে "কার্টে যোগ করুন" চাপুন, তারপর কার্ট থেকে "চেকআউট"-এ যান।
নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে "অর্ডার নিশ্চিত করুন" চাপলেই অর্ডার হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক নয়।
হ্যাঁ, পণ্য পাঠানোর আগে পর্যন্ত পরিবর্তন বা বাতিল করা যায়। আমাদের ফোন বা WhatsApp-এ অর্ডার নম্বরসহ জানান।
অ্যাকাউন্ট থাকলে "আমার অর্ডার" থেকে অপেক্ষমাণ অর্ডার নিজেই বাতিল করতে পারবেন।
ওয়েবসাইটের উপরে "অর্ডার ট্র্যাক" পেজে অর্ডার নম্বর ও মোবাইল নম্বর দিন — অর্ডারের প্রতিটি ধাপ দেখতে পাবেন।
অ্যাকাউন্টে লগইন করে "আমার অর্ডার" থেকেও দেখা যায়।

পেমেন্ট

এখন আমরা ক্যাশ অন ডেলিভারি নিচ্ছি — পণ্য হাতে পেয়ে ডেলিভারিম্যানকে টাকা দিন। অনলাইন পেমেন্ট চালু হলে চেকআউট পেজেই অপশন দেখতে পাবেন।
না। পণ্যের দাম আর ডেলিভারি চার্জের বাইরে কোনো বাড়তি টাকা লাগে না। চেকআউটেই মোট টাকা দেখানো হয়।
কার্ট বা চেকআউট পেজে "কুপন কোড" ঘরে কোড লিখে "প্রয়োগ করুন" চাপুন। শর্ত পূরণ হলে ছাড় সঙ্গে সঙ্গে মোট দাম থেকে কেটে যাবে।

ডেলিভারি

ঢাকা শহরের ভেতরে ৳৬০, ঢাকার আশেপাশে ৳১০০ এবং ঢাকার বাইরে ৳১২০।
ভারী পণ্যে ওজন অনুযায়ী সামান্য বাড়তে পারে — চেকআউটে ঠিকানা বাছাই করলেই সঠিক চার্জ দেখা যায়।
ঢাকা শহরে ১–২ দিন, ঢাকার আশেপাশে ২–৩ দিন এবং ঢাকার বাইরে ২–৫ কার্যদিবস।
ছুটির দিন বা প্রাকৃতিক দুর্যোগে কিছুটা দেরি হতে পারে।
হ্যাঁ। ডেলিভারিম্যানের সামনে প্যাকেট খুলে পণ্য দেখে নিন। ভাঙা বা ভুল পণ্য হলে তখনই জানান অথবা ছবি তুলে আমাদের পাঠান।

রিটার্ন ও রিফান্ড

হ্যাঁ, ডেলিভারির ৭ দিনের মধ্যে ফেরতের অনুরোধ করা যায় — যদি পণ্য ক্ষতিগ্রস্ত, ভুল বা মেয়াদোত্তীর্ণ হয়।
খোলা বা ব্যবহার করা খাদ্যপণ্য স্বাস্থ্যগত কারণে ফেরত নেওয়া হয় না।
অ্যাকাউন্টে লগইন করে "আমার অর্ডার" থেকে অর্ডারটি খুলে "ফেরতের অনুরোধ" করুন, কারণ লিখুন। অ্যাকাউন্ট না থাকলে ফোন বা WhatsApp-এ অর্ডার নম্বরসহ জানান।
ফেরত দেওয়া পণ্য আমাদের হাতে পৌঁছে যাচাই হওয়ার পর ৩–৫ কার্যদিবসের মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়।

পণ্য ও মান

আমরা সরাসরি বিশ্বস্ত উৎস থেকে পণ্য সংগ্রহ করি এবং প্রতিটি ব্যাচ যাচাই করে প্যাক করি। কোনো পণ্যের মান নিয়ে প্রশ্ন থাকলে ফেরতের সুযোগ তো আছেই।
না, শীতে খাঁটি মধু জমে দানা বাঁধা স্বাভাবিক। বয়ামটি কিছুক্ষণ হালকা গরম পানিতে রাখলে মধু আবার তরল হয়ে যাবে।
প্রায় সব পণ্যই শুকনো, ঠান্ডা জায়গায় বায়ুরোধী পাত্রে রাখুন এবং সরাসরি রোদ থেকে দূরে রাখুন। খেজুর ও বাদাম ফ্রিজে রাখলে বেশিদিন ভালো থাকে।